দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনধারার প্রচার এবং পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে bddl Properties Ltd. সফলভাবে আয়োজন করেছে “বিডিডিএল ফল উৎসব ২০২৬”। রাজধানীর আদাবরে অবস্থিত বিডিডিএল ছায়ানীড় প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবার-পরিজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো আয়োজন।
সকাল ১০:00 ঘটিকায় টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন শহীদ আহমেদ, যিনি দেশীয় ফলের গুরুত্ব, সুস্থ জীবনযাপন এবং পারিবারিক সম্প্রীতি রক্ষায় এমন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মধ্যাহ্নভোজ ও নামাজ বিরতির পর শুরু হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক পর্ব। চিত্রাঙ্কন, ফল চেনা এবং ফল সাজানো অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শিশুদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় দেশীয় ও মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনী। ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতন খাদ্যাভ্যাস বিষয়ে আলোচনা করেন রাজিব আহাম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব রাজিব আহমেদ – সেলস ট্রেইনার, ড. মোঃ মাহবুব আলম, কনসালট্যান্ট – পার্টনার প্রকল্প, কৃষি মন্ত্রনালয়, মামুনুর রাহমান- এলা প্যাড , সিলার চ্যান – সিইও, Linxuan international co. Ltd , রোটারিয়ান প্রেসিডেন্ট রাসেল জসীম উদ্দিন ও রোটারিয়ান মোহাম্মাদ আজাদুল হক – সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ী।এছাড়াও নিরাপদ খাদ্য, পরিবেশবান্ধব কৃষি এবং সুস্থ জীবনধারা নিয়ে বিশেষ উপস্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে প্রদর্শিত বিশেষ ভিডিও প্রেজেন্টেশন এবং গ্রুপ ফটো সেশন অংশগ্রহণকারীদের জন্য ছিল স্মরণীয় অভিজ্ঞতা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান সময়ে সুস্থ সমাজ গঠনে নিরাপদ খাদ্য, দেশীয় ফলের ব্যবহার এবং পারিবারিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সামাজিক সম্প্রীতি, স্বাস্থ্য সচেতনতা এবং মানবিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মৌসুমি তাজা ফলের সমারোহ, হারবাল চা ও স্বাস্থ্যকর আপ্যায়ন, পরিবারকেন্দ্রিক বিনোদন এবং শিশুদের জন্য বিশেষ কার্যক্রম। পাশাপাশি bddl Properties Ltd.-এর প্লট, স্টুডিও অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস বুকিংয়ে বিশেষ অফার দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দিনব্যাপী আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে bddl Properties Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ বাতেব খান – এর সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে। অতিথি, গ্রাহক ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণে “বিডিডিএল ফল উৎসব ২০২৬” একটি সফল, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
bddl Properties Ltd. কর্তৃপক্ষ জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণ, পরিবেশ সচেতনতা এবং মানবিক মূল্যবোধভিত্তিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
WhatsApp us